top of page

রবিবার হাইভোল্টেজ ম্যাচ ! ম‍ুখোম‍ুখি হবে ব্রাজিল-আর্জেন্টিনা



ডন বেঙ্গল : একদিকে ইউরোর ফাইনাল আর অন্যদিকে কোপা আমেরিকার ফাইনাল। লন্ডনে ইউরো। রিও ডি জেনেরিওতে কোপা। রবিবারের অপেক্ষায় দিনগ‍ুনছেন ফ‍ুটবলপ্রেমীরা।

রবিবার ব্রাজিল-আর্জেন্টিনা ব্লকবাস্টার ম্যাচ। ফাইনালের প্রস্তুতি শুরু করেছে আর্জেন্টিনা ও ব্রাজিল।


কোভিডবিধি মেনে এবার বেশ কিছ‍ুটা কড়াকড়ি। তবে খেলোয়াড়দের পরিবারের দুজন করে স্টেডিয়ামে খেলা দেখার সুযোগ পাবেন। এছাড়াও থাকবে কোপার সব উচ্চ পদস্থ কর্মকর্তারা। সব মিলিয়ে প্রায় ৭০০ অতিথি। ফাইনালের রেফারিও নির্ধারণ হয়ে গেছে। উরুগুয়ের রেফারি এস্তেবান উস্তেজিস।

ব্রাজিলের রাজধানী ব্রাসিলিয়ায় দ্বিতীয় সেমিফাইনালে কলম্বিয়াকে হারিয়ে আর্জেন্টিনার মেসি বাহিনী চলে এসেছেন রিও ডি জেনেরিওতে। রিওতে, মারাকানায় ফাইনাল। তাই আগেই এই শহরের মাঠে অনুশীলনে ঝাঁপিয়ে পড়েছেন আর্জেন্টিনার অন্য ফুটবলাররা। কলম্বিয়ার বিপক্ষে মূল একাদশে যারা খেলেছেন তারা বিশ্রামে থাকলেও ম্যাচ জয়ের নায়ক গোলকিপার ইমালিয়ানো মার্টিনেজ মাঠে অনুশীলন করেন।


অন্যদিকে ব্রাজিলের গ্যাবরিয়েল জেসুসও খেলতে পারছেন না ম্যাচটা।

আর্জেন্টিনা যখন রিওতে তখন নেইমাররা আছেন তেরেসোপোলিসে অনুশীলন মাঠে।

তারা পরিকল্পনা করছেন কীভাবে আকুনা, মার্টিনেজ, ওতামেন্ডি, গঞ্জালেস, সেলসো পেজ্জিলা, মেসিদের আটকাবেন।

 
 
 

Comments


bottom of page