top of page

মোহনবাগানে যোগ দিলেন হ‍ুগো বৌমৌস

Jul 9, 2021
1 min read


ডনবেঙ্গল : দলগঠনের বাজারে একের পর এক চমক দিয়েই যাচ্ছে এটিকে মোহনবাগান। ফের একটা বড়সড় চমক দিল হাবাসের দল। পাঁচ বছরের চুক্তিতে মুম্বই সিটি এফসির ফরোয়ার্ড হুগো বৌমৌসকে সই করিয়ে নিল সবুজ-মেরুন শিবির। আর এই ফরাসি ফুটবলার সই করায় দলের আক্রমণভাগ আরও শক্তিশালী হয়ে উঠল এটা আর বলার অপেক্ষা রাখে না।


রয় কৃষ্ণ এবং হুগো বৌমৌস যেকোনও প্রতিপক্ষের ডিফেন্ডারদেরই রাতের ঘুম কেড়ে নেওয়ার ক্ষমতা রাখেন। অনেক আগেই ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মুম্বইয়ের ঘর ভেঙে গোলরক্ষক অমরিন্দার সিংকে সই করিয়ে নিয়েছিল কলকাতার দলটি। এছাড়া দিন কয়েক আগেই চলতি ইউরো কাপে খেলা ফিনল্যান্ডের ফুটবলার জনি কাউকোকে দলে নেয় তিনবারের চ্যাম্পিয়নরা।


এটিকে মোহনবাগানে যোগ দিতে পেরে খুবই খুশি বৌমৌস। সূদূর গ্রিস থেকে তিনি বার্তার মাধ্যমে জানিয়েছেন, ভারতীয় ফুটবলের মক্কা কলকাতার সম্পর্কে আমি জানি। সেই শহরের ঐতিয্যশালী ক্লাব এটিকে মোহনবাগানে সই করতে পেরে খুবই ভালো লাগছে। শুনেছি কলকাতার যুবভারতীতে নাকি লক্ষ-লক্ষ সমর্থকদের সামনে খেলার রোমঞ্চটাই আলাদা।’


ফুটবল বিশেষজ্ঞদের মতে বৌমৌসের মতো ফুটবলার আসায় আক্রমণ বিভাগে বিকল্প পথ খুলে গেল এটিকে মোহনবাগান কোচের সামনে। আর হুগোর গতি এবং স্কিলকে কাজে লাগাতে পারলে দলের জয় খুবই সহজ বিষয়।

 
 
 

Comments


bottom of page