সবচেয়ে দামী কফি খেতে চলুন ইন্দোনেশিয়ার বালিতে
- dbwebdesk
- Oct 22, 2019
- 2 min read
Updated: Jan 24, 2020
‘কোপি লুয়াক’, ইন্দোনেশিয়ার বিখ্যাত এই কফিটি সত্যিই আলাদা, কারণ এটি তৈরী অর্ধপাচিত কফি বিনস থেকে।
কারণে এটি সিভেট নামক ইন্দোনেশীয় প্রানীটির মল থেকে সংগ্রহ করা কফি বিনস থেকে তৈরী। আর তাতেই বাড়ে কফির স্বাদ!
ডাচরা তখন ইন্দোনেশিয়ার শাসক। সেসময় স্থানীয় মজদুরেরা যারা কফি উৎপাদনের কাজে নিযুক্ত ছিল অথচ কফি পানের অধিকারী ছিল না। এরাই সিভেট নামে জঙ্গলী বিড়ালের বিষ্ঠায় খুঁজে পায় অবিকৃত অবস্থায় অথবা অর্ধপাচিত অবস্থায় কফি বিনস। সেগুলিকে তারা সংগ্রহ করে ধুয়ে, রোস্ট করে, গুঁড়ো করে যে কফি বানায় সেটি স্বাভাবিক পদ্ধতিতে বানানো কফির থেকেও উৎকৃষ্ট প্রমাণিত হয়। এই হল ‘কোপি লুয়াক’ এর আদি কথা।
ইন্দোনেশিয়ার উবেদে, বালি পুলিনায় কফি প্লানটেশন অঞ্চল। এটি ইন্দোনেশীয়া টুরের একটি অবিচ্ছেদ্য অভিজ্ঞতা প্রমাণিত হবে আপনার কাছে এই ‘কোপি লুয়াক’ এর দৌলতে। এখানে গেলে আপনি কফির বিভিন্ন স্বাদ নিতে পারবেন। আপনার অভিজ্ঞতা আরো বেশি দারুন হয়ে উঠবে যখন কফি প্রস্তুতির এই বিশেষ কৌশলটি আপনি চোখের সামনে দেখতে পারবেন।
এখানে সিভেটরা কফি প্লানটেশন অঞ্চলের মধ্যে মুক্তভাবে ঘুরে বেড়ায়। যাতে তারা সর্বোৎকৃষ্ট কফি বিনস গুলিই খেতে পারে। কারণ এ বিষয়ে তাদের নিজস্ব দক্ষতা আছে। তাদের কফি বিনস সামনে দিয়ে খাওয়ালে তা আর সেই সর্বোৎকৃষ্ট বিনস হবে না।
সকালে প্লানটেশন এলাকার কর্মীরা সিভেটের বিষ্ঠার খোঁজে বেরোন। যেহেতু খুব বেশি কফি বিনস সংগ্রহীত হয়না এই পদ্ধতিতে অথচ ‘কোপি লুয়াক’ এর চাহিদা অনেক বেশি, তাই এই কফির এতো বেশি দাম। কফি বিনস সংগ্রহীত হওয়ার পর রোস্ট করা বিনস থেকে কফি প্রস্তুতির কৌশলটি পারম্পরিক কফির মতোই।
কেন এই কফির এতো বেশি স্বাদ? কারণটি জানতে বিজ্ঞানের দরবারে যেতেই হয়। কারণ, কফি বিনস সিভেটের পেটে পৌঁছে এনজাইমের গুনে কফির প্রোটিন কাঠামোটিকে বদলে দেয়। ফলে তা কম অ্যাসিডধর্মী, কম মাত্রায় ক্যাফেইনযুক্ত, এবং কম তিতকুটে স্বাদযুক্ত হয়। এতে কফির অ্যারোমা বেড়ে যায়।
কেমন খেতে এই কফি? চলুন না তবে একবার বালি পুলিনায়। চাক্ষুষ করে দেখবেন এই বিস্ময়। তারপর প্লানটেশন এলাকার ধারে কফিসপে বসে আয়েসে চুমুক দেবেন ‘কোপি লুয়াক’ এ।





Comments