top of page

বিশ্বের রোমাঞ্চ সৃষ্টিকারী ফুট ব্রিজগুলি

Updated: Jan 24, 2020

আপনি যদি বেড়াতে ভালোবাসেন আর তার সাথে আপনি রোমাঞ্চপ্রিয়ও হয়ে থাকেন, তবে আমরা আপনাকে হদিস দিতে পারি এমন কিছু জায়গার যেগুলি আপনার ভ্রমণকে রোমাঞ্চকর করে তুলবেই।



বিশ্বের বিভিন্ন স্থানে এমন কিছু ফুট ব্রিজ আছে যেগুলি পাড় করে এগিয়ে যাওয়া রীতিমত রোমাঞ্চ সৃষ্টিকারী অভিজ্ঞতা হতে পারে। একবার যাবেন নাকি সেইসব জায়গায়। জেনে নিন তবে এই তালিকায় থাকা সেরকম কয়েকটি ফুট ব্রিজের ব্যাপারে।



টিটলিস ক্লিফ ওয়াক, এঞ্জেলবার্গ , সুইজারল্যান্ড- সমুদ্রপৃষ্ঠ থেকে 10,000 ফিট উপরে অবস্থিত এটি ইউরোপের সর্বোচ্চ সাসপেনশন ব্রিজ। যদিও স্থানীয়দের মতে এটি খুবই সুরক্ষিত কিন্তু যখন আপনি এটির উপর থেকে নীচের বরফাবৃত পর্বতগুলির দিকে তাকাবেন এখানে আসার সার্থকতা খুঁজে পাবেন। 300 ফিট লম্বা এই ব্রিজটি পাড় হতে আপনার বুকের পাটায় অবশ্যই যথেষ্ট জোড় থাকতে হবে!


ক্যাপিলানো সাসপেনশন ব্রিজ, কানাডা- ক্যাপিলানো নদী থেকে 930 ফিট উপরে অবস্থিত এই ফুট ব্রিজটি। 1889 সালে এই ব্রিজটি শুধু কাঠ আর দড়ি দিয়ে তৈরী হয়েছিল। পরে 1974 সাল থেকে এটি টুরিস্ট স্পট হিসাবে জনপ্রিয় হতে থাকে। এমনকি কিছু মনস্তাত্ত্বিক পরীক্ষা চালানোর কাজেও এই ব্রিজটির ব্যবহার হয়। ব্রিজের উপড়ে দাঁড়িয়ে নীচে বয়ে যাওয়া নদীর দিকে তাকালে আপনার শিড়দাঁড়া বেয়ে যে ঠান্ডা স্রোত নেমে আসবেই তা হলফ করে বলতে পারি।


কাসা চাকা, পেরু- ঘাসের বুননে নির্মিত ব্রিজগুলি 500 বছর পুরানো ইনকা সভ্যতার সময়ের। বাৎসরিকভাবে এগুলির রক্ষণাবেক্ষণের কাজ করা হত। কাসা চাকা এইগুলিরই শেষতম হিসাবে অস্তিত্ব রক্ষা করে চলেছে। আপুরিমাক নদীর উপর নির্মিত দুটি খাঁড়া পাহাড়ি ঢালের সংযোগ রক্ষাকারী। নদীর জলতল থেকে ব্রিজটির উচ্চতা 60 ফিট। আর এর বিস্তার 118 ফিট। ঘাসের তৈরী বলে যদি আপনি ভয় পাচ্ছেন তবে বলবো সঠিক রক্ষণাবেক্ষণের কারণে এটি যথেষ্ট মজবুত। একবার দেখবেন নাকি চড়ে ইনকাদের নির্মিত এই বিস্ময় শিল্প সৃষ্টিটিকে।




হুসেইনি হ্যাঙ্গিং ব্রিজ, পাকিস্তান- পাকিস্তানের হুনজা ভ্যালিতে বরিট লেকের উপর অবস্থিত। কাঠ আর দড়ি দিয়ে নির্মিত। দুটি কাঠের পাটার মাঝে বেশ কিছুটা ফাঁক। লম্বায় এটি 635 ফিট। যখন ব্রিজের উপর দিয়ে চলা হয় তখন হাওয়াতে এটি বাজে ভাবে দোলে! 2011 সালে প্রাকৃতিক বিপর্যয়ে এটির ব্যাপক ক্ষতি হয়েছিল।




ঝানজিয়াজি গ্রান্ড ক্যানিয়ন গ্লাস ব্রিজ, চীন- 1000 ফিট উচ্চতায় অবস্থিত 1410 ফিট লম্বা এই ব্রিজটির মেঝে কাঁচের তৈরী। চীনের তিয়ানমেন পর্বতে ঝানজিয়াজি ন্যাশন্যাল পার্কে অবস্থিত এটি। কাঁচের মধ্যে দিয়ে আপনি জখন নীচে তাকাবেন আপনার যে প্রাণ বেড়িয়ে যাওয়ার জোগার হবে তা নিশ্চয় বলে দিতে হবে না আর!

 
 
 

Comments


bottom of page