top of page

মধ্যপ্রদেশ ভ্রমণ বৃত্তান্ত

Updated: Jan 24, 2020

মধ্যপ্রদেশ ভ্রমণ বৃত্তান্ত (ওরছা-খাজুরাহ-সাঁচী-ভোজেশ্বর-ভীমবেটকা-ওমকারেশ্বর-উজ্জয়িন)


মধ্যপ্রদেশ ভ্রমণের এই পর্বটির জন্য আপনার মোটামুটি দিন পাঁচেক সময় হাতে রাখতে হবে। যাওয়া-আসা বাদে। যদি আপনি ট্রেনে যেতে চান কোলকাতা থেকে তবে হাওড়া থেকে চম্বল এক্সপ্রেস ধরুন। আপনাকে পৌঁছাতে হবে ঝাঁসী। এখান থেকেই মধ্যপ্রদেশ ভ্রমণের এই পর্বটি শুরু করা সুবিধাজনক হবে।




ঝাঁসীতে নেমে আপনি থাকার ব্যবস্থা ওরছার মন্দিরের কাছাকাছি করতে পারেন। এখান থেকে বাকী সব জায়গাগুলো ঘোরা সহজ হবে। ঝাঁসী থেকে ওরছা 15 কিলোমিটার। যেদিন আপনি পৌঁছাবেন সেদিনই ওরছায় দেখে নিতে পারেন রাজা রামের মন্দির।





পরের দিন গাড়ি ঠিক করে সকালেই বেড়িয়ে পড়ুন ওরছা প্রাসাদ-দূর্গ দেখতে। সেখান থেকে চলুন 170 কিলোমিটার দূরে খাজুরাহ দেখতে। অপূর্ব শিল্পকলার খাজুরাহের মন্দিরগুলো দেখতে আপনার বেশ কিছুটা সময় লেগে যাবে। সেদিনই রাতের ট্রেনে চলুন সাঁচী।




ভোরেই পৌঁছে যাবেন সাঁচী। এখান থেকে গাড়ি ভাড়া করে সাতধারা, সাঁচী স্তুপ দেখতে চলুন। সারাদিন লেগে যাবে এগুলি দেখতে। বিকেলের ট্রেনে 40 কিলোমিটার দূরে ভূপাল পৌঁছাবেন।



ভূপাল পৌঁছে সেই রাতটা স্টেশনের কাছে কোনও হোটেলে কাটিয়ে দিন। পরের দিন সকালে ভোজেশ্বর শিব মন্দির দেখতে চলুন। 25 কিলোমিটার দূরে এই শিল্প কর্মটি দেখে ভীমবেটকা পৌঁছান। একই দিনে ভোপালে আপনি বনবিহার জাতীয় উদ্যানটিও দেখে নিতে পারেন।




সেই রাতটিও ভোপালে কাটিয়ে পরের দিন ইন্দীরা গান্ধী জাতীয় মানব সংগ্রহশালা, ট্রাইবাল মিউজিয়াম, ও স্টেট মিউজিয়াম দেখে নিন। সেদিনের বিকেলের ট্রেনে পৌঁছে যাবেন উজ্জয়িন।


সেদিন রাতটি উজ্জয়িনে কাটিয়ে পরের দিন প্রথমে চলুন ওমকারেশ্বর। তারপর সেখান থেকে মহাকালেশ্বর দর্শন করুন ও ঘুরে দেখুন উজ্জয়িন শহর।


রাতে ইন্দোর থেকে শিপ্রা এক্সপ্রেস ধরে রওনা দিন কলকাতার উদ্দেশ্যে।

 
 
 

Comments


bottom of page