বেড়াতে যাচ্ছেন? লাগেজে এইসব জিনিসগুলো আছে তো?
- dbwebdesk
- Nov 8, 2019
- 2 min read
Updated: Jan 24, 2020
আপনি বেড়াতে যাচ্ছেন তো? সে তো আপনার ফুরফুরে মেজাজ দেখে বেশ বোঝা যাচ্ছে। কিন্তু বেড়াতে গেলেই তো হল না। আপনার এই ভ্রমণটি নিয়ে আপনি যতটা উচ্ছ্বাসিত, বেড়ানো শেষ হওয়া পর্যন্ত আপনার এই হাসিমুখের একই অভিব্যাক্তি বজায় থাকবে কিনা তা নির্ভর করছে অনেকগুলি বিষয়ের উপর।
আপনার সমস্ত প্রয়োজনীয় জিনিসপত্র সঠিকভাবে গুছিয়ে সঙ্গে নেওয়া একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় বাকী সব বিষয়ের মধ্যে। যাতে কোনোও একটা জিনিস সঙ্গে না আনার কারণে অযথা আপনাকে টেনশন নিতে হয়।
নারী, পুরুষ নির্বিশেষে এই চেকলিস্টটি আপনার কাজে লাগবে।
শুরু থেকেই শুরু করা যাক। আপনার বেড়াতে যাওয়ার ব্যাগটি। প্রয়োজন অনুযায়ী ছোট বা বড় হতে পারে এটি। যেমন অল্পদিনের জন্য কাছেপিঠে কোথাও গেলে বড় একটা ব্যাগ বহন করার কোনও মানে নেই, তেমনই কোনোও একটা পাঁচদিনের বেশি আন্তর্জাতিক ফ্যামিলি টুরে ছোট্ট একটা হাতব্যাগও যথেষ্ট হতে পারে না। কিন্তু যেখানেই যান না কেন, আপনার বেড়াতে যাওয়ার ব্যাগটি অবশ্যই ভালো গুণগত মানের হওয়া দরকার।
প্রথমে জামাকাপড়ের প্রসঙ্গে আসা যাক। এমন পোশাকআশাক সঙ্গে নিন যাতে কম সংখ্যক পোষাকেই আপনার বেড়ানোর জায়গাটির আবহাওয়া অনুযায়ী আপনার প্রয়োজন পূরণ করতে পারেন। সাথে আরামদায়ক জুতো, মোজা, প্রয়োজন অনুযায়ী রেনকোট বা উইন্ডব্রেকার বা ছাতা নিন। রাতের পোষাক আর সঠিক অন্তর্বাস অবশ্যই সঙ্গে নিন।
সানগ্লাস, টুপি, স্কার্ফ, সুইমসুট সবই প্রয়োজন অনুযায়ী লিস্টে অন্তর্ভূক্ত করুন।
মোবাইল ফোন ও তার চার্জার অতি আবশ্যিকভাবে যে লিস্টে থাকবে তা বলাই বাহুল্য।
ইলেক্ট্রিক কনভার্টার, অ্যাডেপ্টার, এগুলিও বর্তমান নিরিখে আবশ্যিকের লিস্টেই পড়ে।
এবার আসি টয়লেটারির প্রসঙ্গ-
টুথপেস্ট, টুথব্রাস, মাউথওয়াশ, হেয়ার ব্রাশ, হেয়ার কম্ব, শ্যাম্পু, কন্ডিশনার, ফেসওয়াশ, বডিওয়াশ, সানস্ক্রীন লোশন, ময়েশ্চারাইজার, লিপ বাম, ব্যাক্তিগত হাইজিন প্রোডাক্ট, পারফিউম, ছোট আয়না, সেভিং কিট, ট্রাভেল টাওয়াল, এইসব রাখুন সঙ্গে।
সমস্ত প্রয়োজনীয় ওষুধপত্র, সাথে ফাস্ট এইডের কিড অতি আবশ্যিকভাবে সঙ্গে থাকবে।
প্রয়োজনীয় বই ও ম্যাগাজিন সাথে পেন, ট্রাভেল গাইড, ম্যাপ, ল্যাঙ্গুয়েজ গাইড এইসমস্ত।
যেসব ডকুমেন্ট আপনার লাগবেই সেগুলি। যেমন, ব্যাক্তিগত পরিচয়ের প্রমাণপত্র। পাসপোর্ট, ভিসা প্রভৃতি, হেলথ ইন্সুরেন্সের ডকুমেন্ট, ট্রাভেল ইন্সুরেন্সের ডকুমেন্ট, সমস্ত প্রকার রিজার্ভেশনের ডকুমেন্ট, হোটেল ও টুরের সব কন্টাক্ট সংক্রান্ত তথ্যাদি, ট্রান্সপোর্টের টিকিট, জরুরী প্রয়োজনে যোগাযোগের নম্বরগুলি।
নিজের টাকাপয়সার সুরক্ষার জন্য বিশেষ ওয়ালেট ব্যবহার করুন যা শরীরের বিভিন্ন স্থানে বেল্ট দ্বারা আটকে রাখার ব্যবস্থা থাকে। ব্যাগের জন্য উপযুক্ত ট্রাভেল লক সাথে নিন।





Comments