সুন্দরী আরাকু...গন্তব্য যত না সুন্দর পথ তার থেকেও সুন্দর...
- dbwebdesk
- Nov 7, 2019
- 1 min read
Updated: Jan 24, 2020
কথায় আছে না গন্তব্য যত না সুন্দর পথ তার থেকেও সুন্দর। আরাকু যাওয়ার সময় বিশাখাপত্তনম থেকে আরাকুর সড়কপথ বার বার সেই কথা মনে করায়।

সবুজ পাহাড়, নীল আকাশ, সুন্দর ঝলমলে প্রকৃতি, সব মিলিয়ে এই পথের কথা না বললে হয়তো আরাকুর কাহিনীই অর্ধেক বলা হয়।

আরাকু পৌঁছানোর আগে পথের পাশে চোখে পড়বে আগাছার মতো জন্মানো কফি গাছ। বিশ্বাসই হতে চাইবে না ওই জঙ্গলী বলে মনে হওয়া ফলগুলো আসলে কফি বিনস!

আবার পাহাড়ের বাঁকে অনেক উঁচু বিশাল বৃক্ষগুলোতে লতিয়ে ওঠা অপরিচিত জঙ্গলী গাছগুলো আসলে গোলমরিচের গাছ। এরকমই প্রকৃতি তার অফুরন্ত ডালি নিয়ে আপেক্ষিকভাবে অবহেলায় অথচ যত্নে গড়ে তুলেছে এই বহু প্রাচীন পাহাড়ী উপজাতি সমৃদ্ধ ভ্রমণ স্থলটি।

এখানে যা যা দেখবেন সেগুলি হল, বোটানিক্যাল গার্ডেন, ট্রাইবাল মিউজিয়াম, বোরা কেভস্, অনন্তগিড়ির পাহাড়ে কফির চাষ, সাঙ্গদা জলপ্রপাত প্রভৃতি।

শান্তিতে অবসর যাপনের এক সঠিক ঠিকানা আরাকু। পাহাড়ী সৌন্দর্যে বিভোর হয়ে, সময়ের গতির উল্টো দিকে চলে আরাকুতে কাটানো কটা দিন আপনার চির জীবনের মতো মনে থেকে যাবে।













Comments