৩১ মার্চ পর্যন্ত বন্ধ ট্রেন, বাস, মেট্রো পরিষেবা
- dbwebdesk
- Mar 22, 2020
- 1 min read

করোনা ভাইরাসের কারণে দেশজুড়ে বন্ধ রেল, মেট্রো, আন্তরাজ্য বাস পরিষেবা। এখনও পর্যন্ত এই মারণ ভাইরাসের কবলে আক্রান্তের সংখ্যা ৩৫০ জন, ভারতে মৃত্যু হয়েছে ৬ জনের। ১০০০টি ট্রেন বাতিল করা হয়েছে ৩১ মার্চ পর্যন্ত। একই পথে হাঁটছে আন্তরাজ্য বাস পরিষেবাও। সরকারি গণপরিবহণ, শপিং মল, দোকানপাট থেকে শুরু করে জমায়েত হতে পারে, এমন জায়গাগুলি বন্ধের সিদ্ধান্ত নিয়েছে পঞ্জাব, রাজস্থান। সরকারের তরফে জানানো হয়েছে, যে ৭৫ জেলায় করোনা ভাইরাস দেখা দিয়েছে, সেখানে শুধুমাত্র জরুরি পরিষেবা চালু থাকবে।
আজ সকালে বৈঠকে ৩১ মার্চ পর্যন্ত যাত্রী পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। একই পথে হাঁটবে একাধিক শহরের আন্তরাজ্য বাস পরিষেবা। আজ মধ্যরাত পর্যন্ত চলবে শহরতলির রেল। রেলের তরফে বলা হয়েছে, যে সমস্ত ট্রেন রাস্তায় রয়েছে, শুধুমাত্র সেগুলিকেই গন্ত্বব্যে পৌঁছানোর অনুমতি দেওয়া হয়েছে, সেক্ষেত্রে যাত্রীদের জন্য পর্যাপ্ত ব্যবস্থা করা হয়েছে। এক সপ্তাহের জন্য নিষিদ্ধ করা হয়েছে আন্তর্জাতিক বিমান পরিষেবা, উড়ান কমানোর কথা বলতে শুরু করেছে অনেক সংস্থা।কেন্দ্র ও রাজ্যের শীর্ষ আধিকারিকদের বৈঠকের পরেই এই সিদ্ধান্ত নেয় সরকার।





Comments