২৩ মার্চ বিকাল ৫টার পর থেকে লক-ডাউন গোটা পশ্চিমবঙ্গ
- dbwebdesk
- Mar 22, 2020
- 1 min read
বাংলায় লকডাউনের ঘোষণা হল।
২৩ মার্চ বিকাল ৫টার পর থেকে লক-ডাউন গোটা পশ্চিমবঙ্গ
২৭শে মার্চ রাত ১২টা পর্যন্ত বহাল এই লক-ডাউন
বন্ধ থাকবে সকল গণ-পরিবহন (বাস, অটো,টোটো,ট্যাক্সি,এ-রিক্সা)
বন্ধ থাকবে সব দোকান, বাণিজ্যিক প্রতিষ্ঠান, অফিস (সরকারি ও বেসরকারি), গুদাম
সমস্ত রাজ্যবাসীকে মুখ্যমন্ত্রীর অনুরোধ, "নিজের, নিজের পরিবারের, বাংলার লোকের স্বাস্থ্যের কথা চিন্তা করে দরকার না হলে বাইরে বেরোবেন না "
খোলা থাকবে রাজ্যের সব রেশন দোকান।
খোলা রাখতে বলা হলো পাড়ার মুদি দোকান, সবজি, ফল, মাছ,মাংস, পাউরুটির ও নিত্য-প্রয়োজনীয় জিনিসের দোকান
হাসপাতালে যাওয়া-আসার জন্যে কলকাতায় ও রাজ্যে চলবে ট্যাক্সি, প্রাইভেট গাড়ি, এক্ষেত্রে সবরকম সহযোগিতা করবে প্রশাসন
কোন জেলার কোন কোন জায়গা লক ডাউন, দেখে নিন এক নজরে
১. কোচবিহার- জেলা সদর শহর
২. আলিপুরদুয়ার- জেলা সদর শহর , জয়গাঁ
৩. জলপাইগুড়ি- জেলা সদর শহর
৪. কালিম্পং- জেলা সদর শহর
৫. দার্জিলিং- দার্জিলিং, কর্শিয়াঙ, শিলিগুড়ি
৬. উত্তর দিনাজপুর- পুরো জেলা
৭. দক্ষিণ দিনাজপুর- জেলা সদর শহর
৮. মালদা- পুরো জেলা
৯. মুর্শিদাবাদ- পুরো জেলা
১০. নদিয়া- পুরো জেলা
১১. বীরভূম- সমস্ত পুরসভা এলাকা
১২. পশ্চিম বর্ধমান- পুরো জেলা
১৩. পূর্ব বর্ধমান- জেলা সদর শহর, কালনা, কাটোয়া
১৪. পুরুলিয়া- জেলা সদর শহর
১৫. বাঁকুড়া- জেলা সদর শহর, বরজোড়া, বিষ্ণুপুর
১৬. পশ্চিম মেদিনীপুর- জেলা সদর শহর,খড়্গপুর শহর, ঘাটাল শহর
১৭. ঝাড়গ্রাম- জেলা সদর শহর
১৮. পূর্ব মেদিনীপুর- জেলা সদর শহর , হলদিয়া, দিঘা, কোলাঘাট, কাঁথি
১৯. হাওড়া- পুরো জেলা
২০. হুগলি- জেলা সদর শহর,চন্দননগর, উত্তরপাড়া, কোন্নগর, শ্রীরামপুর, আরামবাগ
২১. দক্ষিণ ২৪ পরগনা- ডায়মন্ড হারবার, ক্যানিং, সোনারপুর, বারুইপুর, ভাঙড়, বজবজ, মহেশতলা
২২. উত্তর ২৪ পরগনা- সল্টলেক, নিউ টাউন-সহ সমস্ত পুর এলাকা
২৩.কলকাতা- পুরো কর্পোরেশন এলাকা







Comments