মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো জরুরি পরিষেবায় উদ্যোগ পরিবহণ দফতরের
- dbwebdesk
- Mar 26, 2020
- 1 min read
বুধবার নবান্ন সাংবাদিক সম্মেলন করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন জরুরি পরিষেবা কোনওভাবেই আটকানো যাবে না। তাঁর নির্দেশমত উদ্যোগী হল রাজ্য পরিবহণ দফতর। জরুরি পরিষেবা দিতে লকডাউনেই বাস চালাবার সিদ্ধান্ত নিল রাজ্য পরিবহন

দফতর। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তি জারি করে বাস পরিষেবা চালানোর কথা জানিয়ে দিয়েছে তারা। তবে শহর কলকাতা বাছাই করা কয়েকটি রুটে এবার পরিষেবা দেবে পরিবহন দফতর।
কলকাতা ও হাওড়ার মধ্যে যোগাযোগ রাখতেও বাস চালাবে রাজ্য সরকার। দক্ষিণ কলকাতার বৃহত্তর অংশের মানুষের সঙ্গে হাওড়ার সঙ্গে যোগাযোগ রাখতে হাওড়া স্টেশন থেকে কামলগাজি পর্যন্ত বাস চালানো হবে। এসপ্ল্যানেড থেকে হাওড়ার ও আমতলা পর্যন্ত চলবে বাস। দক্ষিণ ও উত্তর কলকাতা শহরতলীর মধ্যে যোগাযোগ রাখতে বাস চলবে ডানলপ - বালিগঞ্জ। বাস চলবে জোকা ও বারাসাতের মধ্যেও। একইভাবে কয়েকটি রুটে বাস চালিয়ে কলকাতার বৃহত্তর একটি অংশে যোগাযোগ ব্যবস্থা চালু রাখছে রাজ্য পরিবহন দফতর।





Comments