top of page

বাতিল করা হল একাধিক ট্রেন

করোনা আতঙ্কে যাত্রী প্রায় অমিল। প্ল্যাটপর্ম টিকিটের দাম বাড়িয়ে দেওয়া হয়েছে। কেউ ঝুঁকি নিয়ে কার্যত বাইরে বেরচ্ছে না। আর সংক্রমণ ঠেকাতে সব ধরনের জমায়েতে নিষেধাজ্ঞা জারি করেছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। সেই নির্দেশিকা মেনে দেশজুড়ে বহু মন্দির, তীর্থস্থান বন্ধ রাখার কথা ঘোষণা করেছে কর্তৃপক্ষ। যেগুলি এখনও খোলা আছে সেখানেও তীর্থযাত্রীদের ভিড় নেই বললেই চলে।

এই পরিস্থিতিতে ট্রেন চালিয়ে লাভের মুখ দেখতে পাচ্ছেন না রেল কর্তৃপক্ষ। স্বাভাবিকভাবেই বিকল্প পথ খুঁজে বের করতে চাইছেন তারা। এই নিয়ে বৈঠক করেন রেল আধিকারিকরা। সেখানে সিদ্ধান্ত নেওয়া হয় পর্যটন স্থানগুলিতে আপাতত ট্রেন বাতিল করা হোক। পরে দেখা যাবে বাকি বিষয়টি।

সেই সিদ্ধান্ত অনুযায়ী, ৩১ মার্চ পর্যন্ত হাওড়া–পুরী গরীব রথ, পুরী শতাব্দী ট্রেন বাতিল করার কথা ঘোষণা করল রেল। ৩১ মার্চ পর্যন্ত ট্রেন দুটি বাতিল করার কথা ঘোষণা করা হয়েছে। যাত্রী সংখ্যা কম হওয়ার কারণেই এমন সিদ্ধান্ত বলে রেলের তরফে জানানো হয়েছে।


 
 
 

Comments


bottom of page