top of page

জয় পরাজয় : আইলাইনার লিপস্টিক


শহরের মহিলা প্রসাধনী বিক্রির দোকানে, শপিংমলে খোঁজ নিয়ে জানা গেল আশ্চর্যজনকভাবে লিপস্টিক বিক্রি কমেছে, পথ হারিয়েছে লিপ লাইনার। অন্যদিকে আইলাইনারের বিক্রি দ্বিগুণ হয়েছে, বেড়েছে নেলপালিশের বিক্রিও এই করোনা প্রবাহে। বিক্রেতার কথামতো "মেয়েরা এখন কেবল বিভিন্ন শেডের আইলাইনার পছন্দ করছেন" মুখতো ঢাকা প্রায় সব সময় অফিসে আদালতে বাজার হাটে রাস্তায় সেই ঠোঁট তো এখন আর দেখাই যায় না! সেই হাঁসি এখন স্বপ্ন! করোনা তাকে নিষিদ্ধ তালিকায় ফেলেছে! কলেজ পড়ুয়া ছেলেদের বর্তমানে দেখার সম্বল দু'নয়ন ই। আর তার যত্নে বৈভবের ভাষা পেয়েছে চোখ। কখনো হালকা কখনও একটু গাঢ় আইলাইনারেই এই মনের ভাষা রুচি প্রকাশ পাচ্ছে, সেইসঙ্গে প্রকাশ পাচ্ছে নিজের ব্যক্তিত্ব।




'সমাজদার ব্যক্তির চোখের ইশারাই যথেষ্ট'। তাই মানসিক বিকাশে নিজের নিজস্বতা প্রকাশে চোখের বাহ্যিক এই যত্নে মেতেছেন প্রায় সব মহিলাই। আইটি কর্মী দেবস্মিতা মুখার্জি জানালেন-'একটুখানি ক্রিম আর হালকা আইলাইনার ছাড়া অফিসে বেরোনো যায় না'। 'হ্যাঁ সত্যি কথা আগে একটু খানি আইলাইনার ইউজ করতাম এই ক'মাস যেন একটু বেশি লাগছে আইলাইনার' বললেন গৃহবধূ পারমিতা দাস। 'আইলাইনারের খরচ বেড়েছে ঠিকই আগে শুধু ব্ল্যাক সেড ইউজ করতাম, এখন মাক্স এর সঙ্গে ম্যাচ করে আইলাইনার ইউজ করতে হচ্ছে এতে খরচ অবশ্যই বেড়েছে' ব্যাংক কর্মচারী পিউ অধিকারী। সব মিলিয়ে এখন প্রসাধনের প্রথম সারিতে রয়েছে আইলাইনার ই।





লেখা ও ছবি : দেবাশীষ দত্ত।

 
 
 

Comments


bottom of page