top of page

কোনও লিমিট ছাড়াই নতুন ডেটা প্ল্যান আনলো Vi


কয়েকবছর আগেই ভোডাফোন আইডিয়া মিলিত হয়ে একটি কোম্পানিতে পরিণত হয়েছিল। সম্প্রতি তারা ব্র্যান্ডের নাম পরিবর্তন করে Vi হয়েছে। আজ টেলিকম কোম্পানিটি সমস্ত সার্কেলের জন্য নতুন প্রিপেড ডেটা প্ল্যান লঞ্চ করলো। এই প্ল্যানে ৫৬ দিনের জন্য ১০০ জিবি ডেটা পাওয়া যাবে। উই (Vi) এর এই প্ল্যানের মূল্য ৩৫১ টাকা।

যদিও এই প্ল্যানটি কয়েক সপ্তাহ আগেই কোম্পানির ওয়েবসাইটে দেখা গিয়েছিল। কিন্তু তখন অন্ধ্র প্রদেশ, দিল্লি, গুজরাট, কেরালা এবং মধ্য প্রদেশ সার্কেলের গ্রাহকরা প্ল্যানটি রিচার্জ করতে পারছিল। আজ প্ল্যানটিকে সমস্ত সার্কেলের জন্য উপলব্ধ করা হয়েছে।

Vi ৩৫১ টাকার প্ল্যান

আগেই বলেছি এই প্ল্যানের ভ্যালিডিটি ৫৬ দিন। এখানে ১০০ জিবি হাই স্পিড ডেটা পাওয়া যাবে। যদিও কোনো ভয়েস কল বা এসএমএস এর সুবিধা উপলব্ধ নেই। এই প্ল্যান তাদের জন্য আনা হয়েছে যারা সারাদিন অনেক বেশি ডেটা ব্যবহার করে। এছাড়াও এখানে কোনো দৈনিক বৈধতা নেই। অর্থাৎ আপনি ইচ্ছামত ৫৬ দিন ধরে ডেটা ব্যবহার করতে পারবেন।

এছাড়াও Vi কিছুদিন আগে আরও একটি ডেটা প্ল্যান এনেছিল, যার মূল্য ২৫১ টাকা। এই ওয়ার্ক ফ্রম হোম প্ল্যানের ভ্যালিডিটি ২৮ দিন। এখানে ৫০ জিবি ডেটা পাওয়া যাবে।

 
 
 

Comments


bottom of page