top of page

সমস্ত দূরপাল্লার বাসে থার্মাল স্ক্রিনিং বাধ্যতামূলক


সমস্ত দূরপাল্লার বাসে থার্মাল স্ক্রিনিং বাধ্যতামূলক করল পরিবহণ নিগম। বিশেষ করে উত্তরবঙ্গ গামী বাসে থার্মাল স্ক্রিনিং বাধ্যতামূলক করা হয়েছে। ইতিমধ্যে পরিবহণের সঙ্গে যুক্ত কর্মীদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এসপ্লানেড ডিপোতে তাদের প্রশিক্ষণ দেওয়ার কাজ চলছে। ঠিক হয়েছে, বাস ছাড়ার ৩০ মিনিট আগে যাত্রীদের তোলা হবে। এর পর যাত্রীদের থার্মাল স্ক্রিনিং করা হবে। যাত্রীদের তোলার আগে বাস পুরোপুরি স্যানিটাইজ করা হবে। কন্ডাকটর ও ডিপোর কর্মীরাই থার্মাল স্ক্যানের দায়িত্বে থাকবেন।

 
 
 

Comments


bottom of page