top of page

পর্যটন শিল্পকে চাঙ্গা করতে চাইছে কেন্দ্র


বিশ্বের তাবড় তাবড় দেশগুলি পাশাপাশি ছোট দেশগুলো করোনার আক্রমণ থেকে ছাড় পায়নি। থাবা বসিয়েছে বিশ্বের অর্থনীতিতেও। করোনাভাইরাসের জেরে গোটা ভারতে মুখ থুবড়ে পড়েছে পর্যটন শিল্প। করোনার প্রকোপ কেটে গেলও এই শিল্প কবে আবার উঠে দাঁড়াবে সেই নিয়ে সন্দেহ প্রকাশ করেছে বিশেষজ্ঞ মহল থেকে সংশ্লিষ্ট মহল। অন্যদিকে বর্তমানের এই কঠিন পরিস্থিতিতে কাজে লাগিয়ে ব্যবসায় বিদেশি বিনিয়োগ বাড়ানোর সুযোগ খুঁজছে একাধিক সংস্থা। মাইসকে পাখির চোখ করেছে পর্যটন শিল্প। মিটিং, ইন্সেন্টিভ, কনফারেন্স এবং এক্সিবিশন,কে একসঙ্গে বলা হয় মাইস। বিভিন্ন ব্যবসা বা শিল্প সংস্থার হাজারো উদ্যোগ কে কেন্দ্র করে যে পর্যটন শিল্প গড়ে ওঠে তাই হল মাইস। কর্মসংস্থানের কথা চিন্তা করে এই মাইসকেই কাজে লাগাতে চাইছে পর্যটন মন্ত্রকও। মন্ত্রকের পক্ষ থেকে চ্যাম্পিয়ন সেক্টর ইন সার্ভিস স্কিম নামে একটি বিশেষ স্কিম তৈরি করা হয়েছে।এরফলে হোটেল ভাড়ার ১৮ শতাংশ জিএসটি উপর ৫০শতাংশ টাকা ফেরত পাবে পর্যটন সংস্থা।

 
 
 

Comments


bottom of page