top of page

১২ টি আম বিক্রি করে মিলল ১.২ লাখ টাকা, সেই টাকায় পড়ুয়া কিনল স্মার্ট ফোন



করোনা পরিস্থিতিতে বন্ধ স্কুল কলেজ। বাড়িতে বসেই পঠন-পাঠনের জোর দিয়েছে ছাত্র ছাত্রীরা। কিন্তু তাদের কাছে এখন অতি প্রয়োজনীয় হয়ে উঠেছে স্মার্ট ফোন। অনেক পড়ুয়ারই এখন পর্যন্ত অ্যান্ড্রয়েড স্মার্টফোন নেই। এমনই এক পড়ুয়া জামশেদপুরের ১১ বছরের তুলসী। অনলাইন ক্লাস করার জন্য একটি মোবাইল ফোনের দরকার ছিল তাঁর। স্মার্টফোন কেনার তাগিদে লকডাউন চলাকালীন জামশেদপুরের রাস্তার পাশে আম বিক্রি করতে শুরু করে তুলসী।


গত বছরের মার্চ থেকে দেশের প্রায় সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। কবে খুলবে, তার কোনও আন্দাজ কারও কাছে নেই। তাই অতি প্রয়োজন স্মার্টফোন। সেটি কেনার জন্য তুলসীর এই অধ্যাবসায় নজরে পড়ে মুম্বই-এর ব্যবসায়ী আমেয়া হেতের। তুলসীর আম বিক্রির কারণ জানতে পেরে প্রতিটি আম ১০,০০০ টাকা করে তাঁর কাছ থেকে ১২টি আম কিনে নেন আমেয়া হেতে। ফলে তুলসী পায় ১.২ লাখ টাকা। সেই টাকা দিয়ে স্মার্ট ফোন কিনে পড়াশোনা করছে তুলসী।


তুলসী সংবাদমাধ্যমে বলেন, আম বিক্রি করে আমি টাকা জমিয়ে একটা ফোন কিনতে চেয়েছিলাম। যাতে অনলাইনে আবার পড়াশোনা শুরু করতে পারি। এখন আমি ফোন কিনেছি, অনলাইন ক্লাসও করতে পারব।


তুলসীকে সাহায্য করে গর্বিত ব্যবসায়ী। তিনি টুইটারে লেখেন, 'তুলসি, তোমার জন্য আমরা গর্বিত'। পাশাপাশি এও বলেন, তুলসী কঠোর বাস্তবের কাছে হেরে না গিয়ে নজির স্থাপন করেছে।ইচ্ছা থাকলেই যে উপায় হয়, তারই প্রমাণ রেখেছে তুলসী।

 
 
 

Comments


bottom of page