আপনার সন্তান অন্যদের চাইতে কি আলাদা?
- dbwebdesk
- Feb 11, 2024
- 1 min read

Ø ওর কি সমবয়সিদের সাথে মেলামেশায় অসুবিধা হয় ?
Ø ওর কি কোন বন্ধু নেই ?
Ø স্কুল থেকে রোজ শিক্ষক/ শিক্ষিকাদের অভিযোগ শুনতে হয় ?
Ø ক্লাসের কাজ অসমাপ্ত , প্রচুর বানান ভুল , খারাপ হাতের লেখা , মনোযোগ ও মনেরাখার সমস্যা।
Ø বয়স উপযুক্ত আচারন না করা।
Ø নিজের জগতের মধ্যে থাকা ও ডাকলে সাড়া না দেওয়া।
Ø কিছু অদ্ভুত মুখের ভঙ্গিমা করা ও চলাফেরায় খানিকটা সমস্যা। কোন কারণ ছাড়া হাসা বা খুব তাড়াতাড়ি রেগে যাওয়া।
Ø দৈনন্দিন জীবনে যেমন খাওয়া, জামাকাপড় পরা ও হাঁটাচলা , কথা বলা বা শোনার ক্ষেত্রে অসুবিধা।
সময় থাকতে বিশেষজ্ঞের পরামর্শ নিন। একজন বিশিষ্ট শিশু রোগ বিশেষজ্ঞ/মনোবিদ বাচ্চার সমস্যা টা খুঁটিয়ে দেখে সাহায্য করতে পারবেন। সমস্যা টা চেপে বা লুকিয়ে রাখবেন না। সময় থাকতে সমস্যার সমাধান করলে বাচ্চাকে অনেক টা এগিয়ে নিয়ে যাওয়া যায়। বাচ্চাকে তার পড়া না পারার জন্য বকুনি দেওয়া, মারা বা বিদ্রুপ করাটা সমস্যার সমাধান নয় বরং এটা সমস্যা কে আরো বাড়িয়ে দেয়।
পিতামাতার উচিত বাচ্চার দৈনন্দিন জীবন ও পড়াশোনার দিকগুলো লক্ষ্য করা ও বাচ্চার সাথে একটু সময় কাটানো।
বাচ্চার সর্বাঙ্গীন বিকাশের জন্য শুধু শারীরিক বিকাশই নয়, মানসিক বিকাশেরও প্রয়োজন আছে, এতে পিতা মাতার সহায়তা অনেকটাই পূর্ণতা দেয়।

ডঃ অনামিকা সিনহা
পরামর্শদাতা, ফোর্টিস হাসপাতাল, কোলকাতা প্রাক্তন পরিচালিকা, মনোবিকাশ কেন্দ্র ।




Comments